ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেজগাঁও পুলিশের বিশেষ অভিযানে ৪৯ জন গ্রেফতার পার্বতীপুরে আরইউটিডিপি প্রকল্পের আওতায় দুটি নতুন সড়ক ও ড্রেনেজ কাজের উদ্বোধন পরশুরাম থানার অভিযানে ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার পীরগাছায় হাতপাখা তৈরি করে দারিদ্র্যকে জয় তাজহাটে ডিবির অভিযানে গাঁজা সেবনকারী ২ জন গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

টিকটকে পরিচয়ে প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে টাকা ও স্বর্ণালংকার

মোঃ জাহিদুর রহিম মোল্লা  রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ জাহিদুর রহিম মোল্লা  রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক প্রবাসীর নববধূ ঘর ছেড়েছেন প্রেমিকের সঙ্গে। যাওয়ার সময় স্বামীর পাঠানো ৫ লাখ টাকাস্বর্ণালংকারও নিয়ে গেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামে। ভুক্তভোগী স্বামী মালয়েশিয়া প্রবাসী মো. শাহ আলম হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর স্ত্রী রিয়া মনিকে (১৯) বাড়িতে রেখে মালয়েশিয়া চলে যান শাহ আলম। কিছুদিন আগে স্ত্রীর কথামতো বাড়ি নির্মাণের জন্য তিনি ৫ লাখ টাকা পাঠান। কিন্তু এর মধ্যেই মোবাইলে পরিচয় হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী গ্রামের টিকটকার ফারুকের সঙ্গেপরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত মেসেঞ্জারে কথা হতে থাকে। গত ৯ ফেব্রুয়ারি সকালে রিয়া মনি তার মা ফরিদা বেগমের সঙ্গে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। বিকেলে ফেরার কথা থাকলেও আর ফেরেননি। খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি সেখানে নেই।

শাহ আলমের ভাই মোঃ মনির হোসেন জানান, আমার ভাই বিদেশ থেকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে গেলে জানতে পারে, রিয়া তার বান্ধবীর বাড়িতে গেছে। কিন্তু পরে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ভায়ের শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারি, সে নাকি খালার বাড়ি ঝিনাইদহ গেছে। কিন্তু খালার ফোন নম্বর চাইলে দিতে পারেনি কেউ। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, ঘর থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৩.৫ লাখ টাকাস্বর্ণালংকারও উধাও। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি মনির হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত নববধূর সন্ধান পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নববধূ উদ্ধারের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিকটকে পরিচয়ে প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে টাকা ও স্বর্ণালংকার

আপডেট সময় : ১০:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫