বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্ভাবন
রুমা আক্তার, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত তিন দিনব্যাপী “বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা ২০২৫”-এ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ উদ্ভাবকরা তাদের গবেষণা ও নতুন প্রযুক্তি তুলে ধরার সুযোগ পেয়েছে। এই মেলার লক্ষ্য হলো তরুণ বিজ্ঞানীদের মেধার বিকাশ ঘটানো এবং দেশীয় প্রযুক্তির উন্নয়নে তাদের অবদান রাখার পথ সুগম করা।
এবারের আয়োজনে সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রদর্শন করেছে এক অভিনব প্রকল্প—”ভূ-তাপীয় শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন”। পরিবেশবান্ধব ও টেকসই এই প্রযুক্তিটি নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছে সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্যরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জিহাদ, শুভন, তামিম, রবিউল, আহাদ ও হাসিব। ক্লাবের কো-অর্ডিনেটর আতিকুল ইসলাম মোমেন প্রকল্পটি পরিচালনার দায়িত্বে ছিলেন, আর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দিয়েছেন বিজ্ঞান ক্লাবের মডারেটর ড. অধ্যাপক শামসুন্নাহার।
এই অর্জন সম্পর্কে বিজ্ঞান ক্লাবের কো-অর্ডিনেটর আতিকুল ইসলাম মোমেন বলেন—
“আমাদের বিজ্ঞান ক্লাব তরুণদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আমাদের ‘ভূ-তাপীয় শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্পটি দর্শকদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। এই স্বীকৃতি আমাদের আরও নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।”
বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তি মেলা তরুণ বিজ্ঞানীদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের গবেষণা ও উদ্ভাবন উপস্থাপন করতে পারে। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের এই পরিবেশবান্ধব উদ্ভাবন ভবিষ্যতে দেশের টেকসই শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
This website uses cookies.