আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে। ১৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের 'গ্রুপ এ'-তে জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং একটি কোয়ালিফায়ার দল। অন্যদিকে, 'গ্রুপ বি'-তে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব থেকে আসা আরেকটি দল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, মোট ১৪টি দলের মধ্যে ১০টি দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল হিসেবে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলবে। এছাড়া সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। তবে পূর্ণ সদস্য না হওয়ায় তৃতীয় সহ-আয়োজক নামিবিয়াকে বাছাইপর্ব খেলতে হবে। এছাড়া দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ের শীর্ষ আটের বাইরে থাকায় তাদের আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দলের সঙ্গে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্বের এই খেলাগুলো ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আইসিসি এবারের বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের একটি ফরম্যাট চালু করেছে। প্রথম ধাপে 'সুপার সিরিজ' অনুষ্ঠিত হবে, যেখানে র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা তিনটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে এবং সেখান থেকে সেরা দলটি পরবর্তী ধাপে উত্তীর্ণ হবে। দ্বিতীয় ধাপে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। দুই গ্রুপের সেরা তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে সেরা দলটি নিয়ে গঠিত হবে 'সুপার ৭' পর্ব। এই পর্বে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে প্রথম ও চতুর্থ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলো একে অপরের মুখোমুখি হবে। জয়ী দুই দল ফাইনাল খেলার মাধ্যমে নির্ধারণ করবে ২০২৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন।
আগামী আসরের ‘গ্রুপ এ’-তে একসঙ্গে পড়েছে ২০২৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া।
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা) তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।…
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরকালে তিনি দেশটির রাষ্ট্রপতি ও…
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় সক্রিয় হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের…
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে…
সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার…
This website uses cookies.