মিরপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। গতকাল বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন। জাতীয় সংসদ সচিবালয় ইতিমধ্যে তাঁর আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। গত বুধবার রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর দলটির পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার রাতেই বিএনপি ও যুবদলের ঢাকা মহানগর উত্তর এবং ছাত্রদলের মহানগর পশ্চিম কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও জুয়াসহ যেকোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাড্ডার ঘটনায় দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশ, র্যাব, এসবি ও ডিবি সমন্বিতভাবে কাজ করছে এবং সম্প্রতি সাইবার পুলিশ ইউনিটও গঠন করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর ২৬ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাট এবং আদাবরের শ্যামলী হাউজিং ও মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জায়গা দখলের চেষ্টার মতো একের পর এক অপরাধমূলক ঘটনা সামনে আসে। এসব ঘটনায় সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অপরাধীদের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই, সে দলের হোক বা বাইরের।
জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ সরকারের এই পদক্ষেপকে দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে অভিহিত করেছেন। তিনি অপরাধমূলক কর্মকাণ্ড নজরদারিতে সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন।
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়িতে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার করাল গ্রাসে গত ২৫ বছরে অন্তত আড়াই…
অক্টোবরের শুরুতেই নীলফামারীর ডিমলায় প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া। ভোরের শিশিরবিন্দু আর কুয়াশার চাদর জানান দিচ্ছে শীতের…
দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল, শক্তিশালী ও টেকসই করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাণিজ্য…
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হটিয়ে হারিয়ে যাওয়া ভূখণ্ড পুনর্দখলে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের…
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া কুশাইকুড়া সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় স্থানীয় তিন হাজার মানুষ চরম…
পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমিদা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি উজ্জ্বলকারী এবং সবচেয়ে বড় সম্পদ…
This website uses cookies.