Header Premium (728×90)

Categories: সারাদেশ

ডিমলায় ভোরের কুয়াশায় শীতের আগাম বার্তা

অক্টোবরের সূচনালগ্নেই নীলফামারীর ডিমলা উপজেলায় প্রকৃতিতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। গত কয়েক দিন ধরে শেষরাতের পর ভোরের নরম আলো ফুটতেই দেখা মিলছে হালকা কুয়াশার চাদর আর ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু। দিনের বেলায় শরতের মিষ্টি রোদ থাকলেও সূর্য ডুবতেই আবহাওয়া আমূল বদলে যাচ্ছে। সন্ধ্যার পর থেকেই বাতাসে ভেসে আসছে হিমেল অনুভূতি, যা শেষরাত থেকে ভোর পর্যন্ত বেশ স্পষ্ট হয়ে উঠছে। যদিও নীলফামারীর প্রান্তরে পুরোপুরি কনকনে শীত এখনো নামেনি, তবুও দিনের রোদ আর রাতের শীতল হাওয়া জানান দিচ্ছে—হিমেল পরশ নিয়ে শীত দরজায় কড়া নাড়ছে।

ডিমলার মাঠ-ঘাট, ফসলের জমি, গ্রামীণ সড়ক ও খোলা প্রান্তরে ভোরের দিকে হালকা কুয়াশার আবরণ দেখা যাচ্ছে, যা সূর্য ওঠার পর ধীরে ধীরে কেটে যাচ্ছে। স্থানীয়দের মতে, খোলা মাঠ ও চরাঞ্চলে ভোরের বাতাসে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি। ডিমলা সদরের বাসিন্দা রাকিব হোসেন জানান, কয়েক দিন ধরে ভোরে বাইরে বের হলেই হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে; দিনের রোদ থাকলেও সন্ধ্যার পর পরিবেশ ঠান্ডা হয়ে যায় এবং রাতে শীতের আমেজ বাড়ছে। চরাঞ্চলের বাসিন্দা রবিউল মিয়া ও স্থানীয় হাসেম আলীও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যেখানে ভোর ও রাতের ঠান্ডা আবহাওয়া শীতের আগাম বার্তা দিচ্ছে।

কৃষিনির্ভর ডিমলা উপজেলায় কৃষকরা ভোরের কুয়াশা ও ঠান্ডা বাতাসের মধ্যেই নিয়মিত মাঠে ফসলের পরিচর্যায় ব্যস্ত থাকছেন। কালিরডাঙ্গা গ্রামের কৃষক হরিহর চন্দ্র রায় জানান, ভোরে মাঠে কাজ করতে গেলে শীতের আমেজ টের পাওয়া যায়, যা দিনের রোদ ও গরমের বিপরীতে এক দারুণ পরিবর্তন।

এ বিষয়ে ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সবুর মিয়া বলেন, ঋতু পরিবর্তনের সময় ভোর ও রাতে তাপমাত্রা তুলনামূলক কম অনুভূত হতে পারে এবং এ সময় হালকা কুয়াশা ও শিশির দেখা যাওয়া স্বাভাবিক। তবে দিনের তাপমাত্রা এখনো বেশি থাকায় এখনই এটিকে শীতের শুরু বলা সমীচীন হবে না বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা) তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

47 seconds ago

দুই দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরকালে তিনি দেশটির রাষ্ট্রপতি ও…

12 minutes ago

রাজধানীতে চার দিনে ৪১ চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত…

32 minutes ago

মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ সামরিক শক্তি কত?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় সক্রিয় হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের…

34 minutes ago

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে…

43 minutes ago

সৌদি আরবে ফেনীর প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার…

51 minutes ago

This website uses cookies.