জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার দুই দিনের সরকারি সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত তিনি এই সফর করছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত নাবিল মুনির।
সফরকালে গুতেরেস পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি জাতিসংঘের ভারত ও পাকিস্তান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (ইউএনএমওজিআইপি)-এর সদর দপ্তর পরিদর্শন এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর সদর দপ্তরে একটি ব্রিফিংয়ে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই সফরে বহুপাক্ষিক বিষয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রচেষ্টা এবং দুর্যোগ মোকাবিলায় দেশটির প্রস্তুতি ও আগাম সতর্কীকরণ ব্যবস্থার অগ্রগতি তুলে ধরা হবে। জাতিসংঘ ও পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক পুনর্ব্যক্ত করার পাশাপাশি এই সফর আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে।
গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গুতেরেসের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় পাকিস্তানের জোরালো ভূমিকার প্রশংসা করেছিলেন জাতিসংঘ মহাসচিব। উল্লেখ্য, ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর গুতেরেস ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার পাকিস্তান সফর করেছিলেন। এদিকে, আগামী ৩১শে ডিসেম্বর গুতেরেসের ১০ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। তার উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকা মারিয়া ফার্নান্দা এসপিনোসা এবং ওলারা ওতুনু সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান সফর করে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাপ্তি, প্রত্যাশা…
এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা.…
হেগভিত্তিক যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়ে কসোভোর রাজধানী প্রিস্টিনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক…
রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য দেখিয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব।…
সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত থাকলেও মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর আয়কর…
পুরান ঢাকার জনসন রোডের ব্যস্ত এলাকায় পাখিদের জন্য এক অনন্য আশ্রয়স্থল ‘আকাশনীড়’ গড়ে তুলেছে ঢাকা…
This website uses cookies.