সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত রবিবার (৪ অক্টোবর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সোমবার রাতে শুভর মৃত্যুর এই খবর তার দেশে থাকা পরিবারের কাছে পৌঁছায়।
নিহত শুভ ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম দেবরামপুর এলাকার লাল মোহাম্মদ ভূঞা বাড়ির শহিদ উল্লাহর ছেলে। তিনি সৌদি আরবে একটি দোকানে কর্মরত ছিলেন।
শুভর সহকর্মী ও রুমমেট আরিফ জানান, তারা দুজনে একই দোকানে কাজ করতেন এবং একই রুমে থাকতেন। ঘটনার দিন আসরের আজানের সময় শুভ ভবনের ছাদে যান। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে এশার নামাজ শেষে রাতে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় আরিফ ছাদে যান। সেখানে লাইট জ্বালিয়ে তিনি শুভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এই ঘটনার পর শুভর কফিলের (নিয়োগকর্তা) মাধ্যমে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, সিআইডিসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। পুলিশ আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে প্রয়োজনীয় তথ্য ও আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।
বর্তমানে শুভর মরদেহ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে বলে জানা গেছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.