Header Premium (728×90)

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময়ের মধ্যে বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে মাদকদ্রব্যসহ হাতেনাতে ধরা পড়ার ঘটনায় মোট ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা। এছাড়া পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুড়ি ও একটি স্টিলের কাটার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, মিরপুর বিভাগে ১১৪ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ২৯ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

33 minutes ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

50 minutes ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

59 minutes ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

60 minutes ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

1 hour ago

সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য

রাজধানীর তাঁতীবাজারে পুলিশের সহায়তায় প্রিজন ভ্যান থেকে আলোচিত মাদক কারবারি পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার দৃশ্য…

1 hour ago

This website uses cookies.