রাজধানীর তাঁতীবাজারের ব্যস্ত সড়কে প্রিজন ভ্যান থেকে আলোচিত মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া এই ফুটেজে পুলিশের প্রত্যক্ষ সহায়তায় তাঁর পালিয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। ঘটনার বিস্তারিত তদন্তে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে ৩০ জন আসামিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়েছিল প্রিজন ভ্যানটি। বিকেল ৫টা ৫৮ মিনিটে তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে গাড়িটির গতি কমে এলে ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস পেছনের দরজা খুলে দেন।
ফুটেজে দেখা যায়, এসআই প্রবীর কুমার বিশ্বাস প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে পিচ্চি রাজা ও অপর আসামি খাইরুল বাশারকে নিয়ে বেরিয়ে আসেন। খাইরুল বাশার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মালিক। তিনি সড়কে নামার কিছুক্ষণ পর আবার ভ্যানে ফিরে গিয়ে চালকের পাশের আসনে বসেন। তবে পিচ্চি রাজা গাড়িতে না উঠে সামনে এগিয়ে যেতে থাকেন এবং তাঁর পেছনে পেছনে এসআই প্রবীর কুমার বিশ্বাসকে হাঁটতে দেখা যায়। এরপর একটি প্রাইভেট কারে করে তাঁরা সেখান থেকে চলে যান বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার। ঠিক সন্ধ্যা ৬টার দিকে ভ্যানটি তাঁদের ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় এবং মাত্র দুই মিনিটের মধ্যে পিচ্চি রাজা সবার চোখের আড়াল হয়ে যান।
পুলিশের ভাষ্যমতে, পিচ্চি রাজাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার পরিকল্পনাটি ঘটনার দুই দিন আগেই করা হয়েছিল। এই পরিকল্পনায় প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং রাজার বোন তাসলিমা যুক্ত ছিলেন। খাইরুল বাশারকে চালকের পাশে বসানোর কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, প্রিজন ভ্যানে এসি থাকায় তাঁকে আরামদায়ক ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছিল। এই ঘটনায় এসআই প্রবীর কুমার বিশ্বাস, চালক কামাল হোসেন ও তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পিচ্চি রাজার পালানোর ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে ব্যক্তিগত গাড়ির চালক ও রাজার এক ঘনিষ্ঠ আত্মীয় রয়েছেন। তবে পিচ্চি রাজা কোন গাড়িতে করে কোথায় গেছেন, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তাঁকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত ১৯ মে নেপাল থেকে ফেরার পথে স্ত্রী ও শ্যালকসহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে পিচ্চি রাজা কারাগারে ছিলেন।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.