ক্যাম্প ন্যুতে গোলের উৎসব অব্যাহত রেখেছে বার্সেলোনা। লা লিগার শেষ দুই ম্যাচে পাঁচ গোল করে জেতার পর এবার চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুটাও তারা করল পাঁচ গোলের বড় জয় দিয়ে। বৃষ্টিভেজা নিজেদের মাঠে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের মঞ্চে দুর্দান্ত সূচনা করেছে হান্সি ফ্লিকের দল। চলতি মৌসুমে খেলা ৫টি প্রতিযোগিতামূলক ম্যাচের চারটিতেই প্রতিপক্ষের জালে অন্তত পাঁচবার করে বল পাঠাল কাতালান ক্লাবটি।
রবার্ট লেভানডফস্কি চলে যাওয়ার পর গোল করার জন্য হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া চেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। কিন্তু আতলেতিকো মাদ্রিদের কারণে তা সম্ভব না হওয়ায় দলবদলের শেষ দিনে গ্যাব্রিয়েল জেসুসকে দলে টানে তারা। কোনো প্রতিষ্ঠিত স্ট্রাইকার ছাড়াই মৌসুম শুরু করলেও ‘মেকশিফট’ স্ট্রাইকার হিসেবে রাফিনিয়াকে দিয়ে নাম্বার নাইনের কাজ দারুণভাবে করিয়ে নিচ্ছেন কোচ হান্সি ফ্লিক। এখন পর্যন্ত লিগের ৪ ম্যাচে ১৭ গোল করা বার্সেলোনা সব মিলিয়ে মৌসুমের প্রথম ৫ প্রতিযোগিতামূলক ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মোট ২২ বার।
ম্যাচের শুরু থেকেই ফেইনুর্ডকে চেপে ধরে বার্সেলোনা। ম্যাচের মাত্র ৩ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম আদেয়েমি। জোয়াও কানসেলোর পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে ফেইনুর্ড গোলরক্ষক টিয়ার্ক আর্নস্টকে পরাস্ত করেন এই জার্মান ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধেও বার্সেলোনার আক্রমণের ধার কমেনি। ৫৭ মিনিটে পেদ্রির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। এরপর ৭৭ মিনিটে চোখধাঁধানো এক ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন স্প্যানিশ তরুণ ইয়ামাল। ৮২ মিনিটে ফেইনুর্ডের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল শোধ করেন সেম স্টেইন। তবে এর তিন মিনিট পরেই ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করে ফেইনুর্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্যাব্রিয়েল জেসুস। বার্সেলোনার জার্সিতে এটিই জেসুসের প্রথম গোল। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.