প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১: ১১। কুষ্টিয়ায় বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে বাড়িতে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নূরে আলম জিকু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী। বুধবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আকিদুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।
নিহত নূরে আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি মাগুরায় বিয়ে করে সেখানেই বসবাস করতেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, জিকু তার ভায়রা ভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাগুরা থেকে দৌলতপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে আরেকটি ট্রাকের চাকা জিকুর ওপর দিয়ে চলে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আকিদুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দৌলতপুরের আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, বুধবার বিকেলে লালনগর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৮৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিকুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.