ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ডের বিশ্বকাপ জয় দেখতে চায় ট্রাম্প প্রশাসন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র নিজেদের ফুটবল অভিযান শেষ করেছে শেষ ষোলোতেই। বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চান। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে বিশ্বকাপ জিততে না পারে, তবে সেই ঐতিহাসিক বছরে যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ডের ট্রফি জয়ও একটি স্মরণীয় গল্প হয়ে থাকবে। প্রায় ছয় দশক ধরে ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এবার তারা চ্যাম্পিয়ন হতে পারলে সেটি হবে বিশেষ এক অর্জন। বর্তমানে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ডকে অন্যতম শক্তিশালী দল হিসেবেই বিবেচনা করছেন তিনি।

ট্রাম্পের ফুটবল নিয়ে আগ্রহের বিষয়ে জুলিয়ানি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের পারফরম্যান্সের খোঁজ রাখেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কেইনকে ‘দুর্দান্ত খেলোয়ার’ ও ‘অসাধারণ মানুষ’ বলে প্রশংসাও করেছেন ট্রাম্প। জুলিয়ানির মতে, সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলা এবং নিজের ছেলে ব্যারন ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহের কারণে ট্রাম্পের ফুটবল সম্পর্কে ভালো ধারণা রয়েছে।

ইংল্যান্ড দলের শক্তি নিয়ে জুলিয়ানি বলেন, হ্যারি কেইন দলের সাফল্যের অন্যতম ভরসা এবং জুড বেলিংহামও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি দুজনকে অসাধারণ অ্যাথলেট হিসেবে অভিহিত করেন। এছাড়া পুরো ইংল্যান্ড দল বেশ ভারসাম্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং কোচকে তাদের বিশ্বাস করাতে হবে যে, বিশ্বকাপ জেতার সামর্থ্য তাদের রয়েছে।

জুলিয়ানির এই মন্তব্যের প্রেক্ষিতে হ্যারি কেইনও তাদের গলফ খেলার পুরোনো স্মৃতি স্মরণ করেছেন। ২০২৪ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে গলফ খেলেছিলেন এই তারকা স্ট্রাইকার। এদিকে, ইংল্যান্ড দল কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বুধবার শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ডের বিশ্বকাপ জয় দেখতে চায় ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ০১:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬