Header Premium (728×90)

সাহিত্যে নোবেল জয়ের দৌড়ে এগিয়ে অ্যান কারসন ও কান শুয়ে

সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন কানাডার কবি অ্যান কারসন ও চীনের নিরিক্ষাধর্মী লেখক কান শুয়ে। আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ল্যাডব্রোকসের বাজি ধরার তথ্য অনুযায়ী, কারসন ও কান শুয়ে—উভয়েরই পুরস্কার জয়ের সম্ভাবনা ১০-১ ব্যবধানে রয়েছে। এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ৯ লাখ পাউন্ডের সমপরিমাণ।

৭৬ বছর বয়সী অ্যান কারসন তার কবিতা ও গদ্যের মিশ্রণ এবং সমসাময়িক গল্পের সঙ্গে প্রাচীন পুরাণের সমন্বয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তার ১৯৯৮ সালে প্রকাশিত পদ্য উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড’ বেশ পরিচিত। গ্রিক পুরাণের বীর হেরাক্লিসকে ঘিরে রচিত একটি কবিতাকে নতুন রূপ দিয়ে এই বইয়ে একজন সমকামী তরুণের বেড়ে ওঠার গল্প তুলে ধরেছেন তিনি।

অন্যদিকে, ৭৩ বছর বয়সী চীনা লেখক কান শুয়ে, যার প্রকৃত নাম দেং শিয়াওহুয়া, বেশ কয়েক বছর ধরেই নোবেল পুরস্কারের আলোচনায় রয়েছেন। ‘লাভ ইন দ্য নিউ মিলেনিয়াম’ এবং ‘আই লিভ ইন দ্য স্লামস’-এর মতো কাজের জন্য তিনি দুবার আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছেন।

তালিকায় কারসন ও কান শুয়ের ঠিক পরেই ১৪-১ ব্যবধানে রয়েছেন জাপানি লেখক হারুকি মুরাকামি। ‘নরওয়েজিয়ান উড’ ও ‘কাফকা অন দ্য শোর’ বইয়ের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এই লেখক বিশ্বের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। এছাড়া ১৬-১ ব্যবধানে রয়েছেন অস্ট্রেলিয়ার জেরাল্ড মুরনেন ও যুক্তরাষ্ট্রের টমাস পিনচন।

তালিকায় ২০-১ ব্যবধানে আরও সাতজন লেখক রয়েছেন। তারা হলেন—মার্গারেট অ্যাটউড, ক্রিস্তিনা রিভেরা গারসা, এনরিকে ভিলা-মাতাস, জামাইকা কিনকেইড, লিদিয়া জর্জ, লিউদমিলা উলিৎস্কায়া ও মিশেল ওয়েলবেক। এর মধ্যে ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর লেখক মার্গারেট অ্যাটউড বুকার ও গিলার পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন। মেক্সিকোর ক্রিস্তিনা রিভেরা গারসা ২০২৪ সালে তার বোনকে নিয়ে লেখা স্মৃতিকথা ‘লিলিয়ানাস ইনভিনসিবল সামার’-এর জন্য পুলিৎজার পুরস্কার পান। স্পেনের এনরিকে ভিলা-মাতাস তার কথাসাহিত্য ও প্রবন্ধের মিশ্রণের জন্য পরিচিত, যার ‘ম্যাক অ্যান্ড হিজ প্রবলেম’ উপন্যাসটি ২০২০ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মধুপুরে আকস্মিক ঝড়ে ৫৩ হেক্টর কলা-পেঁপের বাগান লণ্ডভণ্ড

টাঙ্গাইলের মধুপুরে বুধবার দুপুরের আকস্মিক ঝোড়ো হাওয়ায় ২৭ হেক্টর কলা ও ২৬ হেক্টর পেঁপের বাগানসহ…

9 seconds ago

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় যে কোনো দিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের…

4 minutes ago

‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে খণ্ডিত অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আইয়ের…

8 minutes ago

গাজীপুরে গণশুনানিতে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন জেলা…

13 minutes ago

অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাতে চালু হলো ‘রিটায়ারএক্সপার্ট’

অবসরপ্রাপ্ত পেশাজীবীদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দক্ষতা নতুন প্রজন্মের উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে লাগাতে…

19 minutes ago

উম্ম আল কুওয়ান চেম্বারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আলোচনা

সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়ান চেম্বার অব কমার্সের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত তারেক…

29 minutes ago

This website uses cookies.