কবি: আলেয়া মান্নান
আকাশে মেঘের খেলা,
ঝিলমিল করে রৌদ্রের মেলা।
নীল আকাশে ডানা মেলে,
গাঙচিল উড়ে চলে।
নদীর পাড়ে কাশবন,
হাওয়ায় লাগে শিহরণ।
চারদিকে শুনি গুঞ্জন,
শরতের বুঝি হবে বরণ।
সকালবেলা শিউলি ঝরে,
শিশিরভেজা ঘাসের তরে।
দিগন্ত ছোঁয়ায় মন কাড়ে,
আকাশে রংধনুর রং ধরে।
সোনা ঝরে রোদের মাঝে,
মেঠোপথ সবুজে সাজে।
শুভ্রতা এই শরতের ডাকে,
কাশফুল আছে ওই ফাঁকে।
কবি পরিচিতিঃ
কবি আলেয়া মান্নান নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সন্তান। তাঁর পিতা মরহুম ইমাম হোসাইন এবং মাতা মোসা. জুবাইদা খাতুন।
কবির লেখা ৫৫টিরও বেশি কবিতা জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তিনি ভ্রমণপ্রেমী এবং ঘুরতে ভালোবাসেন। শৈশব থেকেই তাঁর জীবন ছিল প্রাণবন্ত ও দুরন্ত।
জীবনের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি তিনি একজন মা, সংসারী ও চাকরিজীবী। মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করেন এবং দায়িত্বশীল ও মানবিক জীবনযাপনকে নিজের অন্যতম পরিচয় হিসেবে মনে করেন।
এনআইডি অনুযায়ী নাম: মোসাঃ আলেয়া খাতুন
লেখক: আলেয়া মান্নান
কবির আরও লেখা: [মেঘলা দিনে — আলেয়া মান্নান]
ঢাকার ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ…
এশিয়ান গেমসে চীনের একচেটিয়া আধিপত্যের মাঝে পদক তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। গেমসের অর্ধেক সময় পার…
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেছেন, বর্তমান সরকারকে মনে হয় ভূতে ধরেছে।…
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ক্রমাগত গরু চুরির ঘটনা রোধে সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে রাত…
এলিয়াস কানেত্তির সাহিত্যিক মানদণ্ড, ক্ষমতার বিরুদ্ধে তাঁর নৈতিক অবস্থান এবং ফ্রান্ৎস কাফকার চিঠির মাধ্যমে তাঁর…
চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ ও…
This website uses cookies.