Header Premium (728×90)

সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি মন্তব্য করেছেন যে বর্তমান সরকারকে মনে হয় ভূতে ধরেছে। তিনি বলেন, ভূত যেমন পেছনের দিকে হাঁটে, সরকারও তেমনি বারবার পেছনের দিকে অর্থাৎ হাসিনার মতো ফ্যাসিবাদ কায়েমের পথেই হাঁটছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রাশেদুল ইসলাম রাফি সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা সরকারের বিরুদ্ধে নই, বরং শুভাকাঙ্ক্ষী। তিনি মেধাবীদের হয়রানি না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। তার দাবি, পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের বাদ না দিয়ে আওয়ামী আমলের গুন্ডা ও গুপ্তচরদের চিহ্নিত করে বাদ দেওয়া উচিত। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের দাবিও জানান তিনি।

শিবির সেক্রেটারি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানির পথ বেছে নিয়েছে। তিনি বলেন, এনটিআরসিএ বাদ দিয়ে দলীয় লোক নিয়োগের মাধ্যমে তারা আবারও ফ্যাসিবাদ কায়েমের পাঁয়তারা করছে। এর আগে ভাইভার নম্বর বাড়িয়ে দলীয়করণের চেষ্টা করা হয়েছিল, যা এ দেশের মেধাবী শিক্ষার্থীরা মেনে নেবে না।

রাশেদুল ইসলাম রাফি আরও বলেন, ২৪-এর অঙ্গীকার ছিল মেধাবীদের নিয়োগ দেওয়া। অতীতে শিক্ষার্থীরা যেমন অবিচার ও বৈষম্য মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। তিনি জুলাই সনদ বাস্তবায়ন করে মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, পুলিশ ভেরিফিকেশনের আড়ালে যে দলীয়করণের চেষ্টা চলছে, তা ছাত্র-জনতা কখনোই মেনে নেবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…

3 minutes ago

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

27 minutes ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

41 minutes ago

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

49 minutes ago

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

1 hour ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

2 hours ago

This website uses cookies.