Header Premium (728×90)

Categories: বিনোদন

দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং মালামাল লুটের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’ পুরো ঘটনাকে তিনি চরম লজ্জাজনক ও ধিক্কারজনক বলে অভিহিত করেন।

এদিকে সাদিয়ার এই পোস্টের কমেন্ট বক্সে নানা সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে নেতিবাচক মন্তব্যকারীদের কড়া ভাষায় জবাব দিয়েছেন এই অভিনেত্রী। তিনি কমেন্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! তোদের জন্য অনেক খারাপ লাগছে। তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা, মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা, মেয়ে, বোনদের ও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’

অন্যদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও তাসনিম জারাসহ অনেকে এবং তারা এর দ্রুত বিচার দাবি করেছেন। তবে পুলিশের ভাষ্যমতে, এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনাটি ঘটেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন…

6 minutes ago

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর নদীপথে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও…

18 minutes ago

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা

রাজধানীর মিরপুরে ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক…

25 minutes ago

২৫ বছর পর টেনাশিনাসের নতুন আহ্বায়ক কমিটি গঠন

দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের সংগঠন টেনাশিনাসের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন…

26 minutes ago

চট্টগ্রামের বাকলিয়ায় মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলির শব্দে আতঙ্ক

চট্টগ্রাম নগরের বাকলিয়া সৈয়দশাহ রোড এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি…

42 minutes ago

এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ

এশিয়ান গেমসে চীনের একচেটিয়া আধিপত্যের মাঝে পদক তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। গেমসের অর্ধেক সময় পার…

1 hour ago

This website uses cookies.