Header Premium (728×90)

উম্ম আল কুওয়ান চেম্বারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আলোচনা

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন (UAQ) আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এই বৈঠকে উম্ম আল কুওয়াইন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান খলফান আহমেদ মেসফিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই দেশের মধ্যে বিজনেস-টু-বিজনেস (B2B) সম্পর্কের উন্নয়ন এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ করা। রাষ্ট্রদূত তারেক আহমেদ উম্ম আল কুওয়াইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ ও সুরক্ষায় চেম্বার নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচনায় উম্ম আল কুওয়াইনের অর্থনৈতিক সম্ভাবনা, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, শিল্প খাত, ব্লু ইকোনমি, মৎস্যসম্পদ এবং আইটিইএস (ITES) খাতের গুরুত্ব তুলে ধরা হয়। বৈঠকে জানানো হয় যে, এফবিসিসিআই (FBCCI) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ উন্মোচিত হতে পারে। এই ইতিবাচক ধারা বজায় রেখে ভবিষ্যতে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে উষ্ণ আতিথেয়তা ও গঠনমূলক আলোচনার জন্য চেম্বার নেতৃবৃন্দ আহমেদ ওবায়েদ ইব্রাহিম আল আলী, সাঈদ মোহাম্মদ আল আজেম এবং সালেম রাশেদ আল আলীলিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

৪৪ সেকেন্ডের লাল কার্ড থেকে অমরত্বে লিওনেল মেসি

৪৪ সেকেন্ডে লাল কার্ড দেখে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো বিশ্বকাপ, কোপা আমেরিকা ও…

5 minutes ago

গৌরীপুরে আগুনে পুড়ল শত বছরের ঐতিহাসিক নাট্যমঞ্চ ও সিনেমা হল

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত বছরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নাট্যমঞ্চ ও ঝলমল সিনেমা হল…

8 minutes ago

সেনবাগে অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে মিলল যুবকের লাশ

নোয়াকালের সেনবাগে পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর মো. মারুফ নামের…

12 minutes ago

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্টগার্ডের…

13 minutes ago

মোদির তিলে তিলে গড়া ভাবমূর্তি চুরমার করেছে ‘ককরোচ’ আন্দোলন: অরুন্ধতী রায়

ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ‘ককরোচ’ আন্দোলন এবং ভারতীয় গণতন্ত্রের বর্তমান সংকট নিয়ে আল জাজিরার…

17 minutes ago

নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি

পিরোজপুরের নেছারাবাদে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে মাইকিং করে জাটকা বিক্রির অভিযোগ…

22 minutes ago

This website uses cookies.