Header Premium (728×90)

Categories: সারাদেশ

গাজীপুরে গণশুনানিতে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি সপ্তাহের মতো গত ৭ অক্টোবরও বসেছিল নিয়মিত গণশুনানি। সেখানে নিজের ও পরিবারের নানা সমস্যা নিয়ে হাজির হন শত শত মানুষ। জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া সবার অভিযোগ ও কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সামর্থ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুধু অভিযোগ শুনেই দায়িত্ব শেষ করছেন না, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নানামুখী উদ্যোগ নিচ্ছেন তিনি।

এবারের গণশুনানিতে টাকার অভাবে সন্তানের অপারেশন করাতে না পারা এক দুশ্চিন্তাগ্রস্ত বাবা শহিদুল তাঁর ছেলে আবিরের চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানান। এর আগেও আবিরের চিকিৎসার জন্য জেলা প্রশাসক তাঁকে ২০ হাজার টাকা সহায়তা করেছিলেন। এবার অপারেশনের কথা শুনে তাৎক্ষণিকভাবে আবারও ১৫ হাজার টাকা সাহায্য করেন তিনি। জেলা প্রশাসকের এই মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করে শহিদুল বলেন, "ডিসি মহোদয় আমার বাচ্চা আবিরের অসুস্থতার কথা শুনে আগে ২০ হাজার টাকা দিয়েছেন। আজ আবার অপারেশনের কথা বললে উনি সঙ্গে সঙ্গে আমাকে ১৫ হাজার টাকা সাহায্য করেছেন। আল্লাহ উনার নেক হায়াত দান করুক।"

একই শুনানিতে নিজের ও স্বামীর অসুস্থতার কথা জানাতে এসেছিলেন ৬৫ বছর বয়সী বৃদ্ধা নাজমা আক্তার। জেলা প্রশাসক তাঁর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। এছাড়া, জমি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ নিয়ে আসেন ৪০ বছর বয়সী বিধবা দীপু রানী। স্বামীকে হারানোর পর একমাত্র মেয়েকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। দীপু রানী অভিযোগ করেন, তাঁর শ্বশুরের জমি থেকে তাঁর মেয়েকে বঞ্চিত করছেন মৃত স্বামীর তিন ভাই। তাঁর কথা ধৈর্য ধরে শুনে সমস্যাটি দ্রুত নিরসনের জন্য তাৎক্ষণিক নির্দেশ দেন জেলা প্রশাসক।

এ প্রসঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া বলেন, "গণশুনানির তারিখ ধার্য করা হয়েছে সপ্তাহের প্রতি বুধবার, কিন্তু প্রতিদিনই অসহায় মানুষজন আসছেন। তাদের কথা শুনতে হয়। সাধারণ মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছি।" এ সময় তিনি জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের জন্য সরকারি সহায়তার কথা মনে করিয়ে দিয়ে জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগসহ সাতটি জটিল রোগের চিকিৎসায় সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যোগ্য রোগীদের নিয়ম মেনে এই সেবা নেওয়ার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সিরাজগঞ্জে পুকুরে মিলল নিখোঁজ কৃষকের ভাসমান লাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর থেকে যতীন সর্দার নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…

24 seconds ago

মহাকাশের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

ভারতের একটি পুরোনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি এড়াতে সফলভাবে কক্ষপথ পরিবর্তন করে রক্ষা পেয়েছে…

3 minutes ago

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে বিশ্বের সেরা বিমানবন্দর এখন ইস্তাম্বুল

বৈশ্বিক ভ্রমণ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজির ২০২৬ সালের মেগাহাবস ইনডেক্সে লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে বিশ্বের…

9 minutes ago

ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৮৬০ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে…

10 minutes ago

শৈশব হারিয়ে বেঁচে থাকার লড়াইয়ে গাজার হাজারো অনাথ শিশু

গাজায় দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে প্রায় ১৯ হাজার শিশু অনাথ হয়ে পড়েছে। চরম শারীরিক ও মানসিক…

13 minutes ago

ঢালিউডের নয় মাসের মন্দা: বছর শেষে কি ফিরবে সাফল্য?

বছরের প্রথম নয় মাসে ঢালিউডে সিনেমা মুক্তির ধারাবাহিকতার অভাব ও ব্যবসায়িক মন্দা দেখা গেছে। বড়…

18 minutes ago

This website uses cookies.