যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল হকের পদত্যাগসহ মোট পাঁচটি দাবি উত্থাপন করা হয়।
কর্মসূচি থেকে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রশিক্ষণ ও কর্মসূচিগুলো সচল করার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। তার দাবি, পরীক্ষার আগের রাতেই প্রশ্নফাঁসের তথ্য সামনে আসার পরও পরীক্ষা শুরুর আগে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা পুরো নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার পরিবর্তে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে, তাই প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ প্রয়োজন।
সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে দলীয়করণ ও অকার্যকর করার চেষ্টা চলছে।
ঘেরাও কর্মসূচি থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ; প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা; ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা; এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা।
যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক যুবক…
মরুশহরের শেখ জায়েদ স্টেডিয়ামে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক ও ফাইফারে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে…
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, নির্যাতন ও অর্থ লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে…
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি…
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করেছে দেশটির সরকার। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে…
তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর…
This website uses cookies.