Header Premium (728×90)

সাংবাদিক কামরুজ্জামান বাবলুর নিরাপত্তা ও সুবিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, হত্যাচেষ্টা, জিম্মি করে নির্যাতন ও অর্থ লুটপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রবিবার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন সাংবাদিক ইউনিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। তারা স্বাধীন সাংবাদিকতার ওপর সব ধরনের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

কর্মসূচি সমন্বয়ক সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মহিন উদ্দিন স্বপন ও এ.এফ.এম রাসেল পাটোয়ারীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের কাজ। কামরুজ্জামান বাবলুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান বার্তা সম্পাদক মো. শামছুল আলম বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের (বিএফইউজে) নির্বাহী সদস্য মো. আবু হানিফ বলেন, ৫ আগস্ট গুম, খুন ও অপহরণ নির্মূলের প্রত্যাশা তৈরি হয়েছিল, সেখানে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের গুম ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ভুক্তভোগী সাংবাদিক কামরুজ্জামান বাবলুর অভিযোগ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পোস্তগোলা ওভারব্রিজের নিচ থেকে তথ্য দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। এরপর অস্ত্রের মুখে তাকে অপহরণ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিনি ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন এবং আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, মানবাধিকারকর্মী সেলিম রেজা বাচ্চু, বৈশাখী সংবাদের সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার নোমান মোশাররফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শারদীয় দুর্গাপূজায় বিজিএমইএ কার্যালয়ে টানা ৪ দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। তবে…

50 seconds ago

ধাপে ধাপে আইএমএফ-বিশ্বব্যাংকের শর্ত পূরণ করবে সরকার: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রাপ্তির শর্তে উল্লেখিত সংস্কারগুলো বিএনপি নেতৃত্বাধীন সরকার ধাপে…

4 minutes ago

যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহ ও বাণিজ্য ব্যাহত হওয়ায় ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও…

24 minutes ago

সোমেশ্বরী নদীতে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

শেরপুরের শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ওপর সেতুর অভাবে বালিজুরি গ্রামের ১৫ হাজার মানুষ প্রতিদিন বাঁশের…

34 minutes ago

ইজারা বাতিল না হলে ১৯ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে অনশনের হুমকি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিল…

38 minutes ago

সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে ৬১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, যার…

44 minutes ago

This website uses cookies.