যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে একটি ইঞ্জিনচালিত নসিমন চুরির ঘটনার জেরে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার রাতে তিন ব্যক্তি চান্দুটিয়া গ্রামে প্রবেশ করেন এবং নসিমনটি চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করলে তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। ধাওয়ার একপর্যায়ে গ্রামবাসীর পিটুনিতে মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় বিল্লাল নামে আরও একজন সুইস খালের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। এছাড়া মনিরুজ্জামান নামে অপর একজনকে আটক করা সম্ভব হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চুরির অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে, নিখোঁজ বিল্লালকে উদ্ধারের জন্য যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রাজধানীর বর্তমান সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।…
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা…
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ২১…
শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি অর্থ আত্মসাৎ বা কোনো ধরনের দুর্নীতি করেননি…
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্ত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের…
গুরুগ্রামের বাড়ি থেকে অপহৃত হওয়ার অভিযোগ তোলার পাশাপাশি ছেড়ে দেওয়ার পর তাকে অঘোষিত গৃহবন্দি করে…
This website uses cookies.