Header Premium (728×90)

Categories: সারাদেশ

লালপুরে অবৈধ সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে সরকারি নিয়মবহির্ভূতভাবে অবৈধ উপায়ে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর ইউনিয়নের অনুমোদিত সার ডিলার ‘ভাই ভাই ট্রেডার্স’-এর মালিক ওয়াহিদুল ইসলাম খোকন তাঁর নির্ধারিত এলাকার বাইরে ঈশ্বরদী ইউনিয়নের সাব-ডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেছিলেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয়রা গাড়িটি সন্দেহজনকভাবে আটক করে পুলিশকে খবর দেন। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায় এবং সার বিক্রিতে অনিয়মের দায়ে অভিযুক্ত ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এ ধরনের অনিয়ম রোধে সার বিক্রির কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

যশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, নিখোঁজ ১

যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক যুবক…

11 minutes ago

হাসান মাহমুদের রেকর্ড হ্যাটট্রিকে ১০৬ রানের লিড পেল বাংলাদেশ

মরুশহরের শেখ জায়েদ স্টেডিয়ামে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক ও ফাইফারে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে…

14 minutes ago

সাংবাদিক কামরুজ্জামান বাবলুর নিরাপত্তা ও সুবিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, নির্যাতন ও অর্থ লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে…

21 minutes ago

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, স্থগিত পিটিআই সরকারের কার্যক্রম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি…

42 minutes ago

খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করল পাকিস্তান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করেছে দেশটির সরকার। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে…

51 minutes ago

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর…

52 minutes ago

This website uses cookies.