Header Premium (728×90)

Categories: রাজনীতি

ঢাকায় বিএনপির ৩টি বড় কমিটি বিলুপ্ত, ১৪ নেতা-কর্মী বহিষ্কার

মিরপুরের শাহ আলীতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে রাজধানী ঢাকায় বিএনপির তিনটি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলের শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দলটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিলুপ্ত হওয়া কমিটিগুলোর মধ্যে রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ঢাকা মহানগর উত্তর এবং ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখা। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের বিদ্যমান আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। শিগগিরই এই শাখার নতুন কমিটি ঘোষণা করার কথা জানানো হলেও বিলুপ্তির সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। অন্যদিকে, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যুবদল ও ছাত্রদলের সংশ্লিষ্ট কমিটি দুটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে মূল দল বিএনপি থেকে তিনজনকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের পাঁচজন নেতাকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান। ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

একইভাবে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে বহিষ্কার করেছে সংগঠনটি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিক দলের চারজনকেও বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ। শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের নির্দেশনায় তাদের বহিষ্কার করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

চট্টগ্রাম বন্দরে ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অনুমোদন ছাড়া ছবি ও ভিডিও ধারণ এবং তা…

5 minutes ago

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লেনদেনের অভিযোগ, তদন্তের আশ্বাস

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে অর্থ লেনদেন ও রোগীসেবায় ভোগান্তির অভিযোগ উঠেছে। এ…

11 minutes ago

দৌলতখানে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

ভোলার দৌলতখান উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক এক…

23 minutes ago

আনোয়ারায় অস্ত্র হাতে ভাইরাল ও ছাত্র আন্দোলনে হামলার আসামি শিবলু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় শ্বশুরবাড়ি থেকে অস্ত্র হাতে ভাইরাল হওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি…

28 minutes ago

স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার…

32 minutes ago

বিটিএমএ নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়, সমাধানের আশ্বাস

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।…

36 minutes ago

This website uses cookies.