সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ কমিটির আয়োজিত একটি মতবিনিময় সভার মাঝপথে বৈঠক বর্জন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার বেলা আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই সভা শুরু হয়েছিল। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সরকারবিরোধী ১১ দলীয় জোট এই বৈঠকে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল।
বৈঠকে যোগ দেওয়ার পর রাষ্ট্র সংস্কার আন্দোলনের দুই প্রতিনিধি মাঝপথে সভা থেকে বেরিয়ে আসেন। দলটির সভাপতি হাসনাত কাইয়ুম জানান, সংবিধান সংস্কারসম্পর্কিত বিশেষ কমিটিকে মতবিনিময়ে আমন্ত্রণ জানানোর জন্য তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। তবে 'জুলাই জাতীয় সনদ' বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় তাঁরা এর প্রতিবাদ হিসেবে বৈঠক বর্জন করেছেন।
হাসনাত কাইয়ুম আরও জানান, বৈঠকে তাঁরা একটি দাবিও উত্থাপন করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং সেই সময়সীমা এখনো বিদ্যমান। তাই সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার আহ্বান জানান তাঁরা। এদিকে বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
দিনাজপুরের পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে এক কিলোমিটার দূরে…
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন…
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি উন্নত সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে।…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ…
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো প্রচলিত বাজারে চাহিদা সীমিত হওয়ায় লাতিন আমেরিকার দেশগুলোতে নতুন বাজার…
২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বা…
This website uses cookies.