দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ) যাত্রীবাহী সব বগি পেছনে ফেলে একাই প্রায় এক কিলোমিটার দূরে চলে গেছে। রোববার সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার রেলস্টেশনের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ট্রেনের বগিগুলো লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যাওয়ায় লালমনিরহাট-পাটগ্রাম বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রেনটি তুষভান্ডার রেলস্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের চালক (লোকোমোটিভ মাস্টার) বগি বিচ্ছিন্নের বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে প্রায় এক কিলোমিটার পথ সামনে এগিয়ে যান। এ সময় মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে পড়ায় উভয় পাশে কয়েক শ দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও আঞ্চলিক যানবাহন আটকা পড়ে। প্রত্যক্ষদর্শী আবুল হাশেম জানান, ভ্যাপসা গরমের মধ্যে লেভেল ক্রসিংয়ের ওপর ট্রেনের বগিগুলো থেমে থাকায় যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়।
তুষভান্ডার রেলস্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, ইঞ্জিনের সঙ্গে বগির অংশের সংযোগকারী হুক বা কাপলিং বিচ্ছিন্ন হয়ে এই বিপত্তি ঘটেছে। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। উদ্ধারকারী ইঞ্জিনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।
ঢাকার ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ…
এশিয়ান গেমসে চীনের একচেটিয়া আধিপত্যের মাঝে পদক তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। গেমসের অর্ধেক সময় পার…
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেছেন, বর্তমান সরকারকে মনে হয় ভূতে ধরেছে।…
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ক্রমাগত গরু চুরির ঘটনা রোধে সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে রাত…
এলিয়াস কানেত্তির সাহিত্যিক মানদণ্ড, ক্ষমতার বিরুদ্ধে তাঁর নৈতিক অবস্থান এবং ফ্রান্ৎস কাফকার চিঠির মাধ্যমে তাঁর…
চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ ও…
This website uses cookies.