Header Premium (728×90)

হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সরাসরি অস্বীকার

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৭। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ড্রোন আটকের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইআরজিসি নৌবাহিনী ‘রেমাস ৬০০’ মডেলের একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডুবোযান জব্দ করেছে, যা গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ আইআরজিসির একটি বিবৃতির বরাতে জানিয়েছে, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা তথ্যের সমন্বয়ে একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটিকে শনাক্ত ও আটক করা হয়েছে। বর্তমানে ড্রোনটি আইআরজিসির বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরের তথ্য উদ্ধারের কাজ চলছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে ‘বিপজ্জনক তৎপরতা’ ও অননুমোদিত চলাচল ঠেকাতে তারা কঠোর অবস্থান নিয়েছে। বাহিনীটির ভাষ্যমতে, হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে এবং সেখানে যেকোনো ধরনের অননুমোদিত প্রবেশের বিরুদ্ধে তারা নিরলস ও শক্তিশালী ব্যবস্থা বজায় রাখবে।

তবে ইরানের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আল জাজিরাকে জানান, যুক্তরাষ্ট্র তার সব কার্যরত ড্রোন সম্পদের ওপর পূর্ণ ও ইতিবাচক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। তিনি আরও বলেন, হতাশা থেকেই আইআরজিসি এই ধরনের ভিত্তিহীন দাবি করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামে এক যুবক…

8 minutes ago

বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর তিতাস নদীর তলদেশ থেকে মুকবুল হোসেন গুড্ডু নামে এক…

9 minutes ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।…

19 minutes ago

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে…

28 minutes ago

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

২০২৬-০৯-২৭ তারিখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

29 minutes ago

যাত্রীবাহী বগি ফেলে এক কিলোমিটার দূরে ছুটল ট্রেনের ইঞ্জিন

দিনাজপুরের পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে এক কিলোমিটার দূরে…

48 minutes ago

This website uses cookies.