গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না শেখ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোটালীপাড়া-পয়সারহাট সড়কের হরিনাহাটি খানবাড়ী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না শেখ উপজেলার মধুরনাগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইখতিয়ার শেখের একমাত্র ছেলে। তিনি তিন বোনের একমাত্র ভাই ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে মুন্না একই গ্রামের এক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বের হন। কোটালীপাড়া-পয়সারহাট সড়কের হরিনাহাটি খানবাড়ী মোড় এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের পাশে থাকা সাইড পিলারে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুবির কুমার সাহা জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের অধিকারের পক্ষে কথা বলায় হত্যার হুমকি পাচ্ছেন বিশপ রাফায়েল বাহেবওয়া। অভিবাসনবিরোধী আন্দোলনের…
ইসলামের অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। স্থান, কাল ও পাত্রভেদে কথা বলার…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।…
ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…
সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…
শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…
This website uses cookies.