Header Premium (728×90)

Categories: রাজধানী

হাফেজদের সম্মাননায় বিতর্কিত বই উপহার, সতর্কতার দাবি মাওলানা রাব্বানীর

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১৫

বিশ্বজয়ী হাফেজে কোরআনদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তবে এমন একটি সুমহান অনুষ্ঠানে উপহার হিসেবে বই নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।

এক বিবৃতিতে মাওলানা রাব্বানী বলেন, বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা জানানো একটি মহতী উদ্যোগ হলেও, সেখানে 'নেক্সাস'-এর লেখক ইউভাল নোয়াহ হারারির মতো ইসলামি আকিদা ও নৈতিকতার পরিপন্থী বই উপহার দেওয়া মোটেও সমীচীন হয়নি। তবে বিষয়টি অনুধাবন করে সরকার বিতর্কিত বইটি ফেরত নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য তিনি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এ ঘটনায় কোনো চক্রান্তকারী মহলের যোগসাজশ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আলেম-ওলামাদের মধ্যে অসন্তোষ তৈরির পেছনে যারা কাজ করেছে, তাদের দ্রুত চিহ্নিত করতে হবে। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

ভবিষ্যতে রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে উপহার হিসেবে বই বা অন্য কিছু নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান মাওলানা রাব্বানী। তিনি মনে করেন, এতে অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়ানো সম্ভব হবে এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী…

20 minutes ago

মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে আওয়াল মিয়া নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি ও…

33 minutes ago

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার

দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে কোনো সংকট নেই। কেউ অসৎ উদ্দেশ্যে মজুতদারি করার চেষ্টা…

40 minutes ago

আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে জমি দখলকে কেন্দ্র করে চাপাতি ও রামদা হাতে হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে…

1 hour ago

কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক ব্যক্তিকে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এছাড়া একই দিনে মাদক…

1 hour ago

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

1 hour ago

This website uses cookies.