প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর নভেম্বরে দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ এখনো বহাল আছে। বিষয়টি নিয়ে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, যখন সময় হবে, নিশ্চয়ই সফরটি হবে। সবকিছু ইতিবাচক আছে।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, অতীতে আটকে থাকা যায় না, তবে অতীত ভোলাও সম্ভব নয়। দুই দেশের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষেই রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি ইতিবাচক। দুই প্রধানমন্ত্রী যখন মনে করবেন যে সময়টি সুবিধাজনক, তখনই সফরটি অনুষ্ঠিত হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি, বরং এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে তাদের ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন। দীনেশ ত্রিবেদী বলেন, দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী…
পিরোজপুরের মঠবাড়িয়ায় গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে আওয়াল মিয়া নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি ও…
দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে কোনো সংকট নেই। কেউ অসৎ উদ্দেশ্যে মজুতদারি করার চেষ্টা…
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে জমি দখলকে কেন্দ্র করে চাপাতি ও রামদা হাতে হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে…
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক ব্যক্তিকে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এছাড়া একই দিনে মাদক…
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা জব্দ অর্থ ছাড়ের কোনো প্রস্তাব দেওয়ার খবর অস্বীকার…
This website uses cookies.