সুস্থ সংস্কৃতির বিকাশ ও চর্চার মাধ্যমেই সমাজ থেকে অপসংস্কৃতি দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে ‘দেশীয় সংস্কৃতি সংসদ’ আয়োজিত নাত-এ রাসুল ও কাওয়ালি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, প্রতিটি জাতিরই নিজস্ব সংস্কৃতি থাকে। তবে নিজেদের সংস্কৃতিকে সঠিকভাবে লালন ও ধারণ না করার কারণে সমাজে অপসংস্কৃতি ভর করেছে। তিনি উল্লেখ করেন, অপসংস্কৃতিকে সাংস্কৃতিক আধিপত্যবাদ বলা হয় এবং একে শুধু মুখের বক্তব্য বা প্রতিবাদ দিয়ে ঠেকানো যাবে না। এর পরিবর্তে সুস্থ তামাদ্দুন ও সংস্কৃতির উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশই একটি জাতিকে সঠিক ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম বলে তিনি মত প্রকাশ করেন। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সমাজে পারস্পরিক মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে, তাই শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে এবং শিক্ষকের মর্যাদা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, একটি রাষ্ট্র নির্বাচন বা গণবিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই আদর্শ যদি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কার্যক্রমে ধারণ করা না যায়, তবে বিপ্লব ধরে রাখা সম্ভব হয় না, বরং প্রতিবিপ্লব ঘটে। তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক সংগঠন ‘দেশীয় সংস্কৃতি সংসদ’-এর উপদেষ্টা মতিউর রহমান আকন্দ বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ১৩৭ থেকে ১৪৭ জন শিশু জীবন দিয়েছে। শিশু ও কিশোরদের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও উন্মেষ সৃষ্টির মাধ্যমে তারা বাংলাদেশে সাংস্কৃতিক বিপ্লব এবং কাঙ্ক্ষিত ইসলামি সমাজ বিনির্মাণের অনুকূল পরিবেশ তৈরির ভূমিকা পালন করছেন।
রাঙামাটির সাজেকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গুলিবর্ষণ ও সড়ক অবরোধের ঘটনায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্ণাটকের সচিবালয় বিধান সৌধ ভবন উড়িয়ে দেয়ার ভিডিও তৈরি ও…
ভারতের আসাম রাজ্যে বাঙালি মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ ও ১০টি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফরে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও অবস্থান…
রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না বলে…
This website uses cookies.