দেশের রাজনৈতিক মাঠ এখন পাল্টাপাল্টি কথার লড়াইয়ে উত্তপ্ত। সরকার ও বিরোধী দলের নেতারা নানা ইস্যুতে একে-অপরকে ঘায়েল করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রায় একই কাতারে থাকা দলগুলো এখন সরকারি ও বিরোধী শিবিরে বিভক্ত। নির্বাচনের আগে রাষ্ট্র পরিচালনায় কাছাকাছি প্রতিশ্রুতি দিলেও, এখন তারা একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছেন।
সরকার দায়িত্ব নেয়ার ছয় মাসের মাথায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করেছে। ৬ দফা দাবি নিয়ে আয়োজিত এই লংমার্চের সমাপনী সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি না মানলে এই ছয় দফা এক দফায় পরিণত হবে। অন্যদিকে, সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে পতিত শক্তিকে উসকে দেয়ার অভিযোগ তোলা হচ্ছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, বিরোধী জোট নিজেদের একটি পরিচিতি গড়ে তোলার চেষ্টা করছে। তবে তিনি জানান, বর্তমান পরিস্থিতি সংঘাতের পর্যায়ে যাবে এমন কোনো লক্ষণ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলের লক্ষ্য জনদাবি ছাপিয়ে রাজনৈতিক ইস্যুগুলোর দিকে বেশি ঝুঁকছে, তবে এসব ইস্যু অবহেলা করলে সরকারের জন্য তা বেকায়দা হতে পারে।
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো দলের নাম উল্লেখ না করে ‘গুপ্ত’ শক্তির অরাজকতা উসকে দেয়ার ব্যাপারে সতর্ক করেছেন। এর জবাবে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান পাল্টা ‘গুপ্ত’ প্রসঙ্গ টেনে সরকারি দলের লোকদের সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ তোলেন। একইসঙ্গে, জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের সমালোচনা ও সংসদীয় কার্যকারিতা নিয়েও উভয় পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
জাতীয় সংসদেও এই কথার লড়াইয়ের প্রভাব পড়ছে। গত ২৭শে আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্য ঘিরে হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উদ্বেগ প্রকাশ করে রুলস অব প্রসিডিউর মেনে চলার তাগিদ দিয়েছেন। রাজনৈতিক সংস্কৃতির এই পরিবর্তন নিয়ে মাঠ পর্যায়ের রাজনীতিতে ফের হানাহানির শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…
খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…
This website uses cookies.