Header Premium (728×90)

শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ নারী দল

নারী এশিয়া কাপে মারুফা আক্তার ও সুলতানা খাতুনের দারুণ বোলিং সত্ত্বেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এই হারের পর সেমিফাইনালের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।

রবিবার (৬ সেপ্টেম্বর) টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার দিলারা আক্তার, যিনি ২৬ বল খেলে চারটি চার মারেন। আরেক ওপেনার জুয়ারিয়ারা ফেরদৌস ১০ বলে ১৪ রান করে আউট হন পঞ্চম ওভারে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় টাইগ্রেসরা।

১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে বসে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক চামারি আত্তাপাত্তুকে সাজঘরে ফেরান মারুফা আক্তার, যেখানে স্লিপে দারুণ এক ক্যাচ নেন ফাহিমা খাতুন। নিজের দ্বিতীয় ওভারে এসে ইমেশা দুলানিকেও শিকার বানান মারুফা। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে সঞ্জনা কাভিনদিকে আউট করেন স্পিনার সুলতানা খাতুন।

পরবর্তী ৪ ওভারে আরও ২ উইকেট হারিয়ে ৪৪ রানে ৫ উইকেট পতনের পর ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। তবে ষষ্ঠ উইকেটে নিলাকসিকা সিলভাকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের পথে ফেরান হারশিতা সামারাবিক্রমা। ১৭তম ওভারে বোলিংে ফিরে এই জুটি ভাঙেন মারুফা আক্তার। শেষ ৩ ওভারে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। কিন্তু ১৮তম ওভারে রিতু মনি ১৬ রান এবং ১৯তম ওভারে নাহিদ আক্তার ১১ রান দিলে ম্যাচটি বাংলাদেশের হাত থেকে ফসকে যায়। শেষ ওভারের দ্বিতীয় বলে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মারুফা ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

1 minute ago

টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…

3 minutes ago

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

6 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

10 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

25 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

1 hour ago

This website uses cookies.