Header Premium (728×90)

রাজনীতি

বিএনপির শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়: সজীব ওয়াজেদ জয়

বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০০৬ সালে ভুয়া ভোটার তালিকা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করে বিএনপি-জামায়াত জোট।

(২৪ জুলাই) সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও কনটেন্ট আপলোড করার পাশাপাশি এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জয় লেখেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ, দুর্নীতি করে মানুষের জীবন দুর্বিষহ করে তোলে বিএনপি-জামায়াত জোট। এমনকি তাদের এই পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয় জনমনে।

ভিডিওতে বলা হয়, ২০০১ সালে ইতিহাসের ভয়াবহতম সহিংস নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত জোট। এরপর ২০০৬ সাল পর্যন্ত সরকারে থাকার সময় দেশজুড়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর লুটপাট ও হত্যাযজ্ঞ, সাংবাদিক বুদ্ধিজীবী ও সাংস্কৃতিককর্মী হত্যা, নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজি, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তোলে।

কোনো পরীক্ষা ছাড়া সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন ও সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার। সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ৩০০ ছাত্রদল ক্যাডারকে নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়ায় দেশে তোলপাড় ‍সৃষ্টি হয়।

এমনকি তাদের এই ৫ বছরের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয় জনমনে। তারা রাষ্ট্রীয় অপপ্রয়াসের মাধ্যমে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করে। প্রতিটি উপজেলায় নিজ দলের ক্যাডারদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

editor

Recent Posts

শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…

3 minutes ago

আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…

7 minutes ago

কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া

কুমিল্লায় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠছে ভয়ংকর সব কিশোর গ্যাং। সম্প্রতি স্কুলছাত্র…

10 minutes ago

পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করার পর ব্যাংকটিতে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৮…

16 minutes ago

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের একটি টাউনশিপে পারিবারিক অনুষ্ঠানে তিন বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত…

17 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…

32 minutes ago

This website uses cookies.