Header Premium (728×90)

পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’

ইসলামী ব্যাংকে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সাড়ে আট হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছিল এস আলম গ্রুপ। ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এই বিশাল নিয়োগযজ্ঞ চালানো হয়। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর জিয়ালিয়াত ও অনিয়মের চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেওয়ার জন্য এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের (এস আলম) চট্টগ্রামের পটিয়ার বাসভবন এবং আছদগঞ্জের ব্যবসায়িক কার্যালয়ে বিশেষ বাক্স রাখা হতো। এসব বাক্সে ‘পটিয়া জেনারেল’, ‘পটিয়া ক্যাশ’, ‘পুরুষ জেনারেল (সাতকানিয়া-লোহাগড়া)’, ‘মহিলা ক্যাশ’ ও ‘পিয়ন-ডিপ্লোমা’ ইত্যাদি সিলমারা থাকত। সেখান থেকে পছন্দমতো প্রার্থীদের তালিকা তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠানো হতো এবং সরাসরি নিয়োগপত্র দেওয়া হতো। এই প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের কোনো লিখিত বা মৌখিক পরীক্ষার মূল্যায়নপত্র ব্যাংকের মানবসম্পদ বিভাগে নেই।

২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে মোট ১০ হাজার ৮৩২ জন নিয়োগ পান। এর মধ্যে ৮ হাজার ৯৯ জন বা প্রায় ৭৫ শতাংশই চট্টগ্রাম জেলার বাসিন্দা। আরও নির্দিষ্ট করে বললে, ৫ হাজার ১৪৮ জনের বাড়ি এস আলমের নিজ উপজেলা পটিয়ায়, যা মোট নিয়োগের প্রায় ৪৮ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া এমন ব্যক্তিস্বার্থনির্ভর নিয়োগের ফলে ব্যাংকের বেতন ব্যয় বেড়েছে, আঞ্চলিক মেরুকরণ তৈরি হয়েছে এবং দেশের অন্যান্য অঞ্চলের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রকৃত পরিস্থিতি জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদনে যা এসেছে, প্রয়োজন হলে তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেবে বাংলাদেশ ব্যাংক। তবে যেহেতু এই নিয়োগ ও ছাঁটাইয়ের প্রক্রিয়াটি ব্যাংক নিজেই করেছে, তাই এতে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ সীমিত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ১৬টি ধাপে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়। শুধু প্রবেশনারি বা নিচের পদের কর্মকর্তা নয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের (এসইভিপি) মতো শীর্ষ পদগুলোতেও একই উপায়ে নিয়োগ দেওয়া হয়েছে। অবশ্য এস আলমের আগেও ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে বিজ্ঞপ্তি ছাড়া সরাসরি নিয়োগের উদাহরণ রয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের বিশেষ সুপারিশে ১০ জনকে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া হয়েছিল।

২০১৯ সালের ২৪তম প্রবেশনারি অফিসার ব্যাচ নিয়োগের ক্ষেত্রেও বড় জালিয়াতি হয়। কোনো বিজ্ঞাপন ছাড়াই চট্টগ্রাম থেকে সংগৃহীত ৭৮০ জনের সিভি পরীক্ষা নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পাঠানো হয়। লিখিত পরীক্ষায় পাসের শর্ত ৫০ শতাংশ থাকলেও চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের সুবিধা দিতে তা কমিয়ে ২০ শতাংশ করা হয়। এতে ৫৪০ জন উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষা শেষে ৩০৪ জন টিকেন। এছাড়া লিখিত পরীক্ষা না দেওয়া ১২ জন সংখ্যালঘু ও চট্টগ্রামের বাসিন্দাকে সরাসরি ভাইভা বোর্ডে যুক্ত করা হয়। চূড়ান্তভাবে নির্বাচিত ৩১৬ জনের মধ্যে ১৯০ জনকে ইসলামী ব্যাংকে এবং ১২৬ জনকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়, যার চেয়ারম্যান ছিলেন এস আলম।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হয়। অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। নতুন পর্ষদ ২০১৭-২০২৪ সালের মধ্যে নিয়োগপ্রাপ্তদের মেধা যাচাইয়ের জন্য ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে একটি ‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা’র আয়োজন করে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৩ জনের অংশ নেওয়ার কথা থাকলেও মাত্র ৪০২ জন অংশ নেন এবং তারা সবাই উত্তীর্ণ হয়ে চাকরিতে বহাল আছেন। বাকি ৪ হাজার ৯৭২ জন পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকেন। তাদের বিরুদ্ধে কর্মবিরতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ থাকলেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন না করে তিন মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করা হয়। অন্যদিকে, একই সময়ে নিয়োগ পাওয়া ২৬১ জনকে এই মূল্যায়নের বাইরে রেখে চাকরিতে বহাল রাখা হয়েছে, যা মানবসম্পদ বিভাগের পক্ষপাতমূলক আচরণকে নির্দেশ করে। সম্প্রতি চাকরিচ্যুতরা তাদের চাকরি ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এই প্রেক্ষাপটেই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

4 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

5 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

13 minutes ago

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

36 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

46 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

52 minutes ago

This website uses cookies.