দক্ষিণ আফ্রিকায় একটি পারিবারিক অনুষ্ঠান চলাকালে তিন সশস্ত্র ব্যক্তির নির্বিচার গুলিবর্ষণে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাতে ডারবান শহরের দক্ষিণাঞ্চলীয় একটি টাউনশিপে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বুধবার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে এই রক্তক্ষয়ী হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে পার্টি চলছিল। সেই সময় তিন বন্দুকধারী আকস্মিকভাবে সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা নারীসহ ১০ জনের মৃত্যু হয়। হামলায় আহত অবস্থায় চারজনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
হামলাকারীদের মূল উদ্দেশ্য কী ছিল তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, হতাহতদের মধ্যে কয়েকজন ব্যক্তি আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে যেসব দেশে হত্যাকাণ্ডের হার সবচেয়ে বেশি, দক্ষিণ আফ্রিকা তার অন্যতম। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন।
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
This website uses cookies.