বঙ্গবন্ধু'র জৈষ্ঠ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০০৬ সালে ভুয়া ভোটার তালিকা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করে বিএনপি-জামায়াত জোট।
(২৪ জুলাই) সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও কনটেন্ট আপলোড করার পাশাপাশি এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জয় লেখেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ, দুর্নীতি করে মানুষের জীবন দুর্বিষহ করে তোলে বিএনপি-জামায়াত জোট। এমনকি তাদের এই পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয় জনমনে।
ভিডিওতে বলা হয়, ২০০১ সালে ইতিহাসের ভয়াবহতম সহিংস নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত জোট। এরপর ২০০৬ সাল পর্যন্ত সরকারে থাকার সময় দেশজুড়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর লুটপাট ও হত্যাযজ্ঞ, সাংবাদিক বুদ্ধিজীবী ও সাংস্কৃতিককর্মী হত্যা, নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজি, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তোলে।
কোনো পরীক্ষা ছাড়া সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন ও সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার। সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ৩০০ ছাত্রদল ক্যাডারকে নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়ায় দেশে তোলপাড় সৃষ্টি হয়।
এমনকি তাদের এই ৫ বছরের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয় জনমনে। তারা রাষ্ট্রীয় অপপ্রয়াসের মাধ্যমে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করে। প্রতিটি উপজেলায় নিজ দলের ক্যাডারদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২