বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্য, ভারপ্রাপ্ত মহাসচিব, সিনিয়র নেতা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান ও ইসমাইল জবিউল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং হাবিব উন নবী খান সোহেলও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।
তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান। অনেক নেতাকর্মীর হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দেখা যায়। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মাদ এমপি বলেন, বিএনপি হচ্ছে তাদের আবেগ ও ভালোবাসার নাম, তাই তারা প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়া উদ্যানের আশপাশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিজয় সরণি থেকে জিয়াউর রহমানের সমাধি পর্যন্ত এলাকা কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়। সমাধি এলাকায় আগে থেকেই জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি কয়েক দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.