Header Premium (728×90)

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর, গ্রেপ্তার ৩

রাজবাড়ী শহরের বড় বাজারে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), মো. রুবেল হোসেন (১৯) ও মো. হেলাল উদ্দিন (৩৮)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, জাকিয়া সুলতানার প্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’-এর এক কর্মচারী চাকরি ছাড়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট ওই কর্মচারী কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং হুমকি দেন। এই বিরোধের ধারাবাহিকতায় গত শনিবার (২৯ আগস্ট) রাজবাড়ী বড় বাজারে জাকিয়া সুলতানা ও স্থানীয় কাপড় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সেখানে উপস্থিত কয়েকজন যুবক জাকিয়া সুলতানাকে লাথি ও ঘুষি মারেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

23 minutes ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

1 hour ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

2 hours ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

2 hours ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

2 hours ago

This website uses cookies.