Header Premium (728×90)

Categories: রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে সংসদে। বিরোধী দলের দু’জন সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পল্টন ও শাহবাগের বক্তব্যের সঙ্গে সংসদীয় আলোচনার তুলনা করলে হট্টগোল ও হইচইয়ের ঘটনা ঘটে। প্রায় ১০ মিনিটব্যাপী চলা এই পরিস্থিতি শান্ত করতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বারবার হস্তক্ষেপ করেন। একপর্যায়ে স্পিকার ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি ভালো লক্ষণ নয় এবং তিনি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

ঘটনার সূত্রপাত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি সম্পূরক প্রশ্ন থেকে। তিনি অভিযোগ করেন, দিন-দুপুরে ছিনতাই হচ্ছে, সংসদ সদস্যদের ওপর হামলা হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তাকে কেন্দ্র করে ভুয়া সেøাগান দেয়া হচ্ছে। এছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও আসামি গ্রেপ্তারের অভিযোগ তুলে তিনি মন্ত্রীর পদক্ষেপ জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেয়া এক কথা না।' এর আগে এনসিপি’র সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবেও মন্ত্রী বলেছিলেন, 'এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।' এই মন্তব্যের পর বিরোধী দলের সদস্যরা আসন থেকে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান।

বিরোধী দলের আপত্তির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে বলেননি এবং তিনি স্পিকারের 'শেল্টার' চাচ্ছেন। একপর্যায়ে তিনি বক্তব্য প্রত্যাহার করার কথা বললেও বিরোধী দলের প্রতিবাদ অব্যাহত থাকে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী সদস্যদের বারবার বসার অনুরোধ করে বলেন, 'এটি তো আওয়ামী লীগের আমল না। এখানে আপনারা ইচ্ছামতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন।' স্পিকার আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেয়ার পর তিনি বিরোধী দলীয় নেতাকে সুযোগ দেবেন।

এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুরু থেকেই বিরোধী দলের সদস্যদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছেন। তিনি বলেন, 'আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে সংসদে আসিনি। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে।' শফিকুর রহমান একে 'পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম' হিসেবে অভিহিত করে মন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরীক্ষা করে অসংসদীয় কিছু থাকলে তা এক্সপাঞ্জ করা হবে। তিনি সদস্যদের অসহিষ্ণুতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, 'আপনারা যে কয়জন আছেন তার দ্বিগুণ-তিন গুণ এপাশে (সরকারি দলে) আছে। সুতরাং শব্দ করে এর বাণীকে স্তব্ধ করা যাবে না।'

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিসংখ্যান তুলে ধরেন। ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৬ সালের প্রথম আট মাসে খুনের ঘটনা ২,৬০৭টি থেকে কমে ২,৩৩২টিতে, নারী ও শিশু নির্যাতন ১১,২৬৯টি থেকে কমে ৯,৩৪৭টিতে এবং ধর্ষণের ঘটনা ৪,৬৬৬টি থেকে কমে ৪,৪০২টিতে নেমে এসেছে। মব সহিংসতা ৮৯টি থেকে কমে ৫৬টিতে এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ৯৯৯টি থেকে কমে ১৬৩টিতে নেমে এসেছে বলেও তিনি জানান।

অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে বিরোধী দল ওয়াকআউট করে। বৃহস্পতিবার রাত ৮টা পাঁচ মিনিটে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণের প্রতিবাদে তারা ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া, নতুন আসন বণ্টনে দেখা যায়, প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিষ্ঠিত হওয়ার পর সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনটিতে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সার ডিলার নিয়োগে দুর্নীতি ও পাচারের প্রতিবাদে উত্তাল দেশ

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও মজুতদারির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন…

37 seconds ago

বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা

বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…

22 minutes ago

বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা

বিমান বাংলাদেশের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রীসেবা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে নতুন ফ্লাইট চালুর…

22 minutes ago

রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড়

দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…

45 minutes ago

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…

50 minutes ago

দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…

1 hour ago

This website uses cookies.