Header Premium (728×90)

মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা

উত্তরাখণ্ডে ২০২২ সালে হত্যাকাণ্ডের শিকার ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারীর বিচার চেয়ে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছিলেন তার বাবা-মা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দিল্লি পুলিশ তাদের আটক করে। তাদের সঙ্গে কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মীকেও আটক করা হয়, যাদের মধ্যে ছিলেন পবন খেড়া, সুপ্রিয়া শ্রীনতে এবং উদয়ভানু চিব। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

অঙ্কিতার বাবা-মা জানিয়েছেন, মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অঙ্কিতার মা হুঁশিয়ারি দিয়েছেন যে, অবস্থান ধর্মঘট করতে না দিলে তারা বাড়িতেই অনশন শুরু করবেন। এদিকে, এই আটকের সমালোচনা করেছে কংগ্রেস। সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে কংগ্রেস অভিযোগ করেছে যে, ভিআইপি দুষ্মন্ত গৌতমকে বাঁচাতে সরকার সব সীমা অতিক্রম করেছে।

২০২২ সালের ১৮ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের হৃষীকেশের একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত অঙ্কিতা নিখোঁজ হন। ছয়দিন পর খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই রিসোর্টে অঙ্কিতাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল এবং ভিআইপির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়। রিসোর্টের ম্যানেজার পুলকিত আর্য, যিনি সাবেক বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে, বর্তমানে কারাগারে রয়েছেন।

অঙ্কিতার পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে বিজেপির সাবেক সাধারণ সম্পাদক ও তফসিলি জাতি মোর্চার সাবেক প্রেসিডেন্ট দুষ্মন্ত গৌতমের যোগসূত্র রয়েছে। সম্প্রতি তাকে সিকিমের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরিবারের দাবি, সিবিআই তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই নিয়োগ স্থগিত রাখা হোক। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতার বাবা। এদিকে, বুধবার সন্ধ্যায় অঙ্কিতার বাবা-মায়ের অবস্থানে যোগ দিয়ে সংহতি জানিয়েছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে খুজদারের…

10 minutes ago

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…

29 minutes ago

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা

সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি…

30 minutes ago

শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুজব ও সাম্প্রদায়িক উসকানি…

48 minutes ago

উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকত এলাকার একটি কাঠের রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ পর্যটকের মৃত্যু হয়েছে,…

53 minutes ago

মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দেওয়ার…

2 hours ago

This website uses cookies.