যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালাটাইন এলাকার বাসিন্দা এই তরুণ একটি টাকো বেল রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই সম্ভাব্য বন্দুক হামলার বিষয়টি তদন্তের আওতায় আসে। তদন্তের সময় পাপোরাকিসের কাছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শসংবলিত একটি নথি পাওয়া যায়, যেখানে ভারতীয় বংশোদ্ভূতসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে সহিংসতার উস্কানি ছিল। গোয়েন্দাদের ধারণা, গত ১১ অক্টোবর অরোরা এলাকার কোনো একটি হিন্দু উপাসনালয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
অভিযুক্তের বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ একটি রাইফেল, একাধিক ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, বডি আর্মার এবং বিভিন্ন কৌশলগত সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশের দাবি, হামলার পরিকল্পনার বিষয়ে অভিযুক্তের সহকর্মীরাও অবগত ছিলেন।
বর্তমানে আদালত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন এবং আগামী ৩০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, হিন্দুদের নবরাত্রি উৎসবের সময় এই ষড়যন্ত্রের ঘটনাটি সামনে এল। এর মাত্র দুই সপ্তাহ আগেই ওহাইও অঙ্গরাজ্যের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০: ৩৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০: ৪৮
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থেকে সরে আসতে অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে নোটিশ…
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিকে…
কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকেরা এলোপাতাড়ি…
পটুয়াখালীর বাউফলে একাধিক অসুস্থ সদস্য নিয়ে মানবেতর জীবনযাপন করা ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ…
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…
This website uses cookies.