রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই পাঁচজনের মৃত্যু হয়।
চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২১০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৭৭, সিলেটে ১৩৬, বরিশালে ১০৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৭০, রাজশাহীতে ২৫ এবং রংপুরে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮০ হাজার ২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি আসছে। ছেলে ও মেয়েদের সমন্বয়ে এক দিনে ৮০ ওভারের এই…
গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি হলুদ রঙের বোতল কুড়িয়ে নেওয়ার পর বিস্ফোরণে নূর…
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে…
দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থেকে সরে আসতে অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে নোটিশ…
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিকে…
কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকেরা এলোপাতাড়ি…
This website uses cookies.