পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ স্থানীয় এক বিপন্ন পরিবারের পাশে দাঁড়িয়েছেন। বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের বাসিন্দা অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের চরম মানবেতর জীবনযাপনের খবর পেয়ে শুক্রবার তিনি তাদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
দীর্ঘদিন ধরে নানা টানাটানির মধ্যে দিন কাটাচ্ছেন ৭০ বছর বয়সী ইউসুফ হাওলাদার ও তাঁর ৬০ বছর বয়সী স্ত্রী ফুলচান। পরিবারটিতে রয়েছে চরম স্বাস্থ্যগত ও আর্থিক সংকট। এই দম্পতির বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) এবং বড় মেয়ে রাসেদা (৩২) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। এ ছাড়া তাঁদের ছোট ছেলে সবুজ (১৮) ভুগছেন বিভিন্ন শারীরিক জটিলতায়। পরিবারের সাত সন্তানের মধ্যে মেজো ছেলে জব্বার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তবে তাঁর সীমিত আয় দিয়ে নিজের সংসারের পাশাপাশি অসুস্থ স্বজনদের চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
পরিবারটির দুর্ দুর্দশার কথা জানতে পেরে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি সরেজমিনে সহায়তার হাত বাড়ান। তিনি পরিবারটির স্থায়ী স্বাবলম্বিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন। এ সময় তাঁদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রয়োজনীয় চিকিৎসা এবং সার্বিক কল্যাণে সহায়তার আশ্বাস দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে সমাজের একটি পরিবারও অবহেলিত থাকবে না। বাউফলের জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে উপজেলার প্রতিটি মানুষকে সমানভাবে বিবেচনা করা এবং বিপদে তাঁদের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দলমত, ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠী-নির্বিশেষে সব মানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।
দুর্দিনে সংসদ সদস্যের এই তাৎক্ষণিক উদ্যোগ ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের প্রতিশ্রুতি পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৫: ২৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৫: ৫০
মাঠের অনবদ্য পারফরম্যান্স এবং সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনে মর্যাদাপূর্ণ 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ২০২৬'…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর স্বজনদের…
শ্রেণিকক্ষের জটিল সমীকরণ আর সুরের মূর্ছনা—এই দুইয়ের মেলবন্ধনে নিজের জীবন সাজিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.…
সিরাজগঞ্জের তাড়াশের ইসলামপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুরনো আম ও বটগাছ রাতের আঁধারে কেটে বিক্রির…
সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে…
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধান নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুর…
This website uses cookies.