Header Premium (728×90)

Categories: জাতীয়

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে ভাঙা গ্লাসের আঘাতে যুবক নিহত

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি হোটেল বারে মদ পান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভাঙা গ্লাসের আঘাতে গলা কেটে নাজিবুল হক রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঝাউতলার ‘রেনেসাঁ হোটেল’ বারে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার বাসিন্দা মৃত জয়নাল আবেদীন বহদ্দারের ছোট ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোলাইমান ওরফে সালমান নামে এক যুবককে আটক করেছে। আটক সালমান শহরের রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি বেগতিক দেখে সংঘর্ষে লিপ্ত কয়েকজন যুবক বাইরে থেকে আরও লোকজনকে ডেকে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এক যুবকের হাতে থাকা ভাঙা গ্লাসের আঘাতে রাশেদের গলা কেটে যায়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই অভিযান চালিয়ে সোলাইমান ওরফে সালমানকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থলটি একটি অনুমোদনহীন মদের বার ছিল। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

তবে পুলিশের এই দাবি অস্বীকার করেছেন রেনেসাঁ হোটেল কর্তৃপক্ষ। হোটেলের ব্যবস্থাপক ফয়েজুল হক দাবি করেন, তাদের মদের বারটি সম্পূর্ণ বৈধ। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত তাদের লাইসেন্স নবায়ন করা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ

পোর্টসমাউথের মাঠে শেফিল্ড ইউনাইটেডের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ কোচ…

4 minutes ago

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…

14 minutes ago

খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…

27 minutes ago

পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…

32 minutes ago

প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা

নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাটিগণিতে দক্ষতা বাড়াতে এআইযুক্ত শিখন-প্রযুক্তি কার্যকর ভূমিকা…

37 minutes ago

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রী সাচিং প্রু পার্বত্য…

44 minutes ago

This website uses cookies.