Header Premium (728×90)

Categories: রাজনীতি

সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন কোরআনের একজন জনপ্রিয় দাঈ। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। মামুনুল হক উল্লেখ করেন, সাঈদীর কণ্ঠে কোরআনের তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ দ্বীনের পথে অনুপ্রাণিত হয়েছেন। তার ইন্তেকালে আমরা একজন আলেম ও দাঈকে হারিয়েছি, তবে তার দাওয়াত ও অবদান মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

মাওলানা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এই পোস্টে মামুনুল হক বলেন, ‘১৪ আগস্ট, আজ থেকে তিন বছর আগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন। বাংলাদেশের ইতিহাসে তার জীবন, তার বিরুদ্ধে পরিচালিত বিচারিক প্রক্রিয়া এবং পরবর্তী ঘটনাপ্রবাহ ফ্যাসিবাদী জুলুমের এক নির্মম দৃষ্টান্ত হয়ে থাকবে।’

২০১৩ সালে সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সে সময়ের কথা স্মরণ করে মামুনুল হক লেখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে সে সময় দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ নিহত হন এবং অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারান। তিনি বলেন, রক্তাক্ত সেই অধ্যায় আজও বাংলাদেশের মানুষের স্মৃতিতে অম্লান।

২০২৩ সালের ১৪ আগস্ট কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের পরবর্তী ঘটনাবলি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, তার ইন্তেকালের পরও জুলুমের সেই অধ্যায় শেষ হয়নি। ঢাকায় তার জানাজার আয়োজনের সুযোগ দেওয়া হয়নি এবং তার অসিয়ত অনুযায়ী দাফনের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত তাকে পিরোজপুরের সাঈদখালীতে দাফন করা হয়। একজন আলেমের জীবন ও মৃত্যুর পরও তার মর্যাদা ও শেষ ইচ্ছার প্রতি যে আচরণ করা হয়েছে, তা রাজনৈতিক ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় বলে তিনি মন্তব্য করেন।

সবশেষে মামুনুল হক বলেন, জুলুম কখনো স্থায়ী হয় না। ক্ষমতার দম্ভ ও রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে সত্যকে চিরদিন আড়াল করে রাখা যায় না। ইতিহাস একদিন প্রত্যেক জুলুমের হিসাব নেবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৯: ৪৭আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৯: ৫৮

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

2 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

2 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

3 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

3 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

3 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

3 hours ago

This website uses cookies.