বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা থেকে সড়কপথে রংপুর যাওয়ার সময় তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে উপস্থিত হন। সেখানে তিনি আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।
জিয়ারত শেষে ব্যারিস্টার সাকিলা ফারজানা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং বিএনপির স্থানীয় বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। কবর জিয়ারত ও সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি রংপুর বিভাগীয় শহরের উদ্দেশে যাত্রা করেন।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.