Header Premium (728×90)

Categories: রাজনীতি

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ডাক জামায়াত আমিরের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভূতুড়ে বিল প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে আয়োজিত ১১ দলের এক অবস্থান কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তা প্রত্যাহারের জোরালো দাবি জানান।

একই সঙ্গে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও তিনটি লংমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

অবস্থান কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। তিনি সরকারের কঠোর সমালোচনা করে অভিযোগ করেন যে, বিভিন্ন ক্ষেত্রে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। নাহিদ ইসলাম আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক ভিত্তি থাকে না। এ সময় তিনি ছাত্রদলের সমালোচনা করে অভিযোগ করেন যে, তারা ছাত্রলীগের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের হল দখলের অপচেষ্টা চালাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ বা তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট…

1 minute ago

কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার রহস্য উদঘাটন করেছে…

9 minutes ago

বিএনপিও আওয়ামী লীগের কায়দায় দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি ও…

11 minutes ago

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।…

28 minutes ago

ড. ইউনূসের সিদ্ধান্তের সমালোচনা হোক, তবে অবমাননা নয়

গণতান্ত্রিক রাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের নীতি ও সংস্কার নিয়ে সমালোচনা স্বাভাবিক হলেও ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে…

29 minutes ago

দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

দেশে সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে…

39 minutes ago

This website uses cookies.