Header Premium (728×90)

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

রাজধানীসহ সারাদেশে হাম এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ের ব্যবধানে নতুন করে আরও ১ হাজার ২১৩ জন রোগী হামে আক্রান্ত হয়েছেন অথবা হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছে ১ হাজার ৭৪ জন শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, দেশে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…

9 minutes ago

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির

আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…

10 minutes ago

অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…

19 minutes ago

স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু

সহকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলায় স্ত্রী বীথি আক্তারকে শ্বাসরোধে হত্যার পর ভারতে পালানোর চেষ্টাকালে মজনু…

20 minutes ago

মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে কঠোর আইনি ব্যবস্থা…

28 minutes ago

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ…

29 minutes ago

This website uses cookies.