স্ত্রী বীথি আক্তারের সঙ্গে পরকীয়ার সন্দেহে দাম্পত্য কলহের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করেন মজনু রাজা। গত ১২ আগস্ট রাতে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকার নিজ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পিবিআই জানিয়েছে, ঘটনার রাতে গ্যারেজের কাজ শেষে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মজনু। রাত সাড়ে ১১টার দিকে ক্ষিপ্ত হয়ে তিনি বীথিকে খাটে ফেলে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রায় দুই মাস আত্মগোপনে থাকেন তিনি।
ঘটনার পরদিন ১৩ আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে বীথির মা মেরিনা বেগম মেয়ের নিথর দেহ খাটের ওপর গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। এ ঘটনায় বীথির বাবা বাদশা মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৬ আগস্ট ঢাকা জেলা পিবিআই মামলার তদন্তের দায়িত্ব গ্রহণ করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই রংপুর ও চাঁপাইনবাবগঞ্জে ধারাবাহিক অভিযান চালায়। একপর্যায়ে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে ৬ অক্টোবর রাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খাসপাড়া বাজার এলাকা থেকে মজনু রাজাকে গ্রেপ্তার করা হয়। মজনু হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে গতকাল সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন। পিবিআই সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ২২ বছর বয়সী বীথি ও ৩৯ বছর বয়সী মজনুর বিয়ে হয়েছিল। বীথি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং মজনু কাশিমপুরের শৈলডুবি এলাকায় অটোগ্যারেজে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরে হামলার জেরে ঢাকা থেকে সৌদিগামী ১০০টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে।…
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব…
খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তাঁর সহকারী একান্ত…
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাসিন্দা কাশিম চৌধুরী অসুস্থতার অভিনয় করতে মুখে মেকআপ ব্যবহার করতেন। এই কৌশল…
২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন…
ভোলার চরফ্যাশন উপজেলার মসজিদের ইমাম মো. রেজাউল কিবরিয়া বাবুল, যিনি নিজ উদ্যোগে প্রায় তিন দশক…
This website uses cookies.