ভারত সরকার যদি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করে এবং দলটির কার্যক্রম পরিচালনার সুযোগ অব্যাহত রাখে, তাহলে তা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫ আগস্ট আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চ্যুয়াল অংশগ্রহণ নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারী একটি দলকে কথা বলার সুযোগ দেয়া হবে কি না, সেই সিদ্ধান্ত ভারতেরই নিতে হবে। তবে বাংলাদেশের জনগণের অনুভূতি ও বাস্তবতাকে ভারতের বিবেচনায় নেয়া উচিত। তিনি আরও বলেন, ভারত কী করবে, না করবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে ভারতের বুঝতে হবে।
শামা ওবায়েদ অভিযোগ করেন, অতীতে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলো আড়াল করতে আওয়ামী লীগ পুরোনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের তত্ত্ব সামনে আনছে। তার দাবি, আন্তর্জাতিক মহলের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এমন প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি পুনরায় সতর্ক করে বলেন, ভারত সরকার যদি আওয়ামী লীগের কার্যক্রম সীমিত না করে, তবে তা দুদেশের পারস্পরিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ব্রিকস সম্মেলনে অংশ নেবে কি না, তা প্রধানমন্ত্রীর সফরসূচির ওপর নির্ভর করবে এবং তার সিডিউল অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জুলাই গণ-অভ্যুত্থান কেবল আয় বা অবকাঠামোর উন্নয়ন নয়, বরং মানুষের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষাকে সুযোগ ও ন্যায়বিচারের…
রাশিয়ার ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের লজিস্টিকস কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পালটা রুশ হামলায় ইউক্রেনে অন্তত…
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ থেকে ১৩ টাকা বাড়ানোর দাবিতে প্রভাবশালী সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট…
রাজশাহী থেকে বগুড়ায় নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে দুই মন্ত্রীর পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে…
ভবিষ্যতের টেকসই ও পরিবেশবান্ধব প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ…
দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি…
This website uses cookies.